Active Multimedia
An Institute of IT & Network
www.activembd.com

অনলাইন রেজিষ্ট্রেশন ফরম

ইন্টারনেট সংযোগের ফরম
দ্রষ্টব্যঃ ফরম এর তথ্যগুলো নির্ভূলভাবে ইংরেজীতে পূরন করুন। স্টার চিহ্নিত ফিল্ডগুলো অবশ্যই পূরন করতে হবে।
Profile Photo
NID Photo
ইন্টারনেট সংযোগের চুক্তিপত্র
সংযোগ ফি ও মাসিক বিল:
  • সংযোগ ফি একটিভ মাল্টিমিডিয়া এর ডিভাইস থেকে ব্যবহারকারীর বাসা / অফিসের দূরত্ব পরিমাপ করে নির্ধারন করা হবে।
  • মাসিক বিল প্যাকেজ অনুযায়ী (২৪ ঘন্টা আনলিমিটেড)।
একটিভ মাল্টিমিডিয়া যে সকল সেবা প্রদান করবে:
  • একটিভ মাল্টিমিডিয়া কানেক্টশন দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও তার (ক্যাবল) সরবরাহ করবে।
  • ব্যবহারকারীর বাসা / অফিসের সুবিধামতো জায়গায় ইন্টারনেট সংযোগ প্রদান করবে।
সংযোগ ব্যবহারকারীর করণীয়:
  • ব্যবহারকারী অবশ্যই একটি ভাইরাসমুক্ত কম্পিউটার / ল্যাপটপ / রাউটার ল্যান কার্ড সেটাপ দেওয়া অবস্থায় প্রস্তুত রাখবে।
  • একটিভ মাল্টিমিডিয়া এর প্রতিনিধিকে সমস্যা সমাধানের প্রয়োজনে ব্যবহারকারীর কম্পিউটার / রাউটার / ল্যান কার্ড এবং যদি একটিভ মাল্টিমিডিয়া কোনো সরঞ্জাম সরবরাহ করে তাকে কাজ করার সুবিধা প্রদান করতে হবে।
ইন্টারনেট ব্যবহারকারীর জন্য যে সকল শর্ত প্রযোজ্য হবে:
  • সংযোগ নেওয়ার পূর্বে ব্যবহারকারী সংযোগ ফি এবং মাসিক বিল পরিশোধ করবে।
  • ইন্টারনেট ব্যবহারকারী প্রতি মাসের বিল সেই মাসের ৭ তারিখের মধ্যে একটিভ মাল্টিমিডিয়া এর অফিসে পরিশোধ করবেন এবং মাসিক বিলের রশিদ সংগ্রহ করবেন।
  • ইন্টারনেট সংযোগ পাওয়ার পর কোনো প্রকার পার্শ্ব সংযোগ দিয়ে অন্যকে ইন্টারনেট দেওয়ার চেষ্টা করবেন না। অন্যথায় এই চুক্তি অনুযায়ী তার সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
  • কোনো মাসে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে না চাইলে অবশ্যই আগের মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে একটিভ মাল্টিমিডিয়া এর অফিসে অবহিত করতে হবে। অন্যথায় পরবর্তী মাসের বিল প্রদান করতে হবে।
  • সংযোগের ফি অফেরতযোগ্য। সুতরাং কোনো ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে না চাইলে বা পর পর তিন মাস সংযোগ ব্যবহার না করলে একটিভ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ সংযোগের তার ও অন্যান্য সরঞ্জাম খুলে আনবে।
  • সংযোগ ব্যবহারকারী সময়মতো বিল পরিশোধ না করার কারনে যদি তার সংযোগ স্থগিত করা হয় তাহলে তাকে সেই মাসের বিল পরিশোধ করে সংযোগ পুনরায় চালু করতে হবে।
  • ব্যবহারকারী এই চুক্তির কোনো শর্ত ভঙ্গ করলে ব্যবহারকারীর সাথে একটিভ মাল্টিমিডিয়া এর চুক্তি স্থগিত হয়ে যাবে।
  • একটিভ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ যেকোন সময়ে এই চুক্তির যেকোন পরিবর্তন বা পরিবর্ধন করার অধিকার রাখে।
যেকোনো প্রয়োজনে কল করুন: +09 639296222, +880 1511960761